চরচা ডেস্ক

শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (এমপিওভুক্ত) শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করেছে সরকার।অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এখন থেকে তারা মূল বেতনের ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন, তবে এই হার কোনোভাবেই সর্বনিম্ন ২,০০০ টাকার কম হবে না।
আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই সম্মতি দিয়েছে এবং নতুন আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
অর্থবিভাগ এ ব্যাপারে বেশ কিছু শর্ত আরোপ করেছে। যেমন: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এই ভাতা বৃদ্ধির জন্য কোনো বকেয়া পাবেন না। ভাতা প্রদান সংক্রান্ত সকল আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে।ভবিষ্যতে এই ভাতা সংক্রান্ত ব্যয়ে কোনো অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে এর জন্য দায়ী থাকতে হবে।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। যার মধ্যে ছিল, আবরারের হত্যাকারীদের পক্ষে আইনি লড়াই করা গাদ্দারের ঠিকানা রাবি ক্যাম্পাসে হবে না, বিজয় দিবস মানে না, টাকলা ফুয়াদের জায়গা, জোহা স্যারের ক্যাম্পাসে হবে না, হবে না, জুলাই গাদ্দারের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না হবে না ইত্যাদি ।

জাতিসংঘের বর্ণবৈষম্যবিরোধী কমিটিও সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আসামের বাংলা ভাষাভাষী মুসলমানরা বৈষম্য, উচ্ছেদ এবং ঘৃণামূলক বক্তব্যের শিকার হচ্ছেন। ২০২১ সাল থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত ২০ হাজারের বেশি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক পরিবার উচ্ছেদ হয়েছে।