Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ‘অনিশ্চয়তা’

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ২০: ৪০
বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ‘অনিশ্চয়তা’

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও সরকারি ব্রজমোহন কলেজে (বিএম) ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Advertisement

কিছুদিন ধরে নির্বাচন আয়োজনের গুঞ্জন শোনা গেলেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানে আদৌ ছাত্র সংসদ নির্বাচন হবে কি না, তা নিয়েও সংশয় বাড়ছে।

ববির অধ্যাদেশে ছাত্র সংসদ নির্বাচনের স্পষ্ট বিধান না থাকায় গত কয়েক মাস ধরে আন্দোলন–সংগ্রাম চালান শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯২তম সিন্ডিকেট সভায় ছাত্র সংসদ নির্বাচনের একটি গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়। তবে এখন পর্যন্ত সেই গঠনতন্ত্র বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় নির্বাচন আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেছেন, ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন না থাকায় একটি গঠনতন্ত্র ইউজিসিতে পাঠানো হয়েছে। ইউজিসি থেকে তা শিক্ষা মন্ত্রণালয়ে যাবে এবং সর্বশেষ রাষ্ট্রপতির অনুমোদন পেলে নির্বাচন কার্যক্রম শুরু করা সম্ভব হবে। তিনি জানান, দ্রুত নির্বাচন আয়োজনের জন্য উপাচার্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে, সরকারি ব্রজমোহন কলেজে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় ছাত্র সংগঠনগুলোর মধ্যে ক্ষোভ বাড়ছে। নির্বাচন দাবিতে তারা নিয়মিত সভা, সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে।

চলতি বছরের অক্টোবর মাসে কয়েকজন শিক্ষার্থী অনশনে বসলে কলেজ কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্ধারিত সময় পার হলেও এখনো কোনো উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ শেখ মো. তাজুল ইসলাম বলেন, নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় রয়েছে কলেজ কর্তৃপক্ষ। অনুমতি পেলেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানান তিনি।

বিএম কলেজে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০২ সালে। বর্তমানে কলেজটির ২২টি বিভাগে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

বিষয়: উচ্চশিক্ষাভোটারনির্বাচনকলেজবাংলাদেশের রাজনীতিবরিশালবিএম কলেজভোটাধিকারছাত্রশিক্ষার্থীবরিশাল বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনভোট
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”