Advertisement Banner

আফগানিস্তান-পাকিস্তান শান্তি আলোচনার দরজা বন্ধ: তালেবান মুখপাত্র

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আফগানিস্তান-পাকিস্তান শান্তি আলোচনার দরজা বন্ধ: তালেবান মুখপাত্র
আফগানিস্তান ও পাকিস্তান। ছবি: এআই দিয়ে তৈরি

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনার দরজা বন্ধ হয়ে গেলেও যুদ্ধবিরতি এখনও বজায় আছে বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাবিহুল্লাহ মুজাহিদ জানান, আলোচনা ব্যর্থ হওয়ার কারণ, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য ইসলামাবাদ আফগানিস্তানকে জোর করেছিল। তিনি এই দাবিকে আফগানিস্তানের ‘সক্ষমতার’ বাইরে বলে বর্ণনা করেছেন।

মুখপাত্র আরও বলেন, “যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে, তা আমরা এখনও পর্যন্ত লঙ্ঘন করিনি এবং তা পালন করা অব্যাহত থাকবে।”

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেন, “সীমান্ত সংঘাত রোধে ইস্তানবুলে আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে গেছে।” তবে তিনি যুদ্ধবিরতির বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আফগান মাটি থেকে কোনো আক্রমণ না হলে যুদ্ধবিরতি বজায় থাকবে।”

গত বৃহস্পতিবার ইস্তানবুলে শান্তি আলোচনা শুরু হওয়ার আগেই দুই দেশের সেনা সীমান্ত সংঘাতে জড়ায়।

সম্পর্কিত