Advertisement Banner

৬৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করে প্রজ্ঞাপন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
৬৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করে প্রজ্ঞাপন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো

দেশের ৬৪টি জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করেছে সরকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা দায়িত্ব পালন করবেন।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

গত শনিবার (২২ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দু্ ঘণ্টার বৈঠকে নির্বাচনকালে পুলিশের নিয়োগ ও বদলি-সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এই এসপিদের নির্বাচন করা হয়।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিতর্ক এড়াতে লটারির পদ্ধতি নেওয়া হয়েছে।

সম্পর্কিত