Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

‘আদিবাসী’ নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ দুই সংগঠনের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৯: ৫৫
‘আদিবাসী’ নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ দুই সংগঠনের
পার্বত্য চট্টগ্রাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশে আদিবাসী পরিচয় নিয়ে সম্প্রতি দুই মন্ত্রীর দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ জানিছে ইন্টারন্যাশনাল পার্বত্য চট্টগ্রাম কমিশন (সিএইচটিসি) এবং ইন্টারন্যাশনাল ওয়ার্ক গ্রুপ ফর ইন্ডিজিনাস অ্যাফেয়ার্স (আইডব্লিউজিআইএ)।

Advertisement

গত মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত ‘আদিবাসী পরিচয় বাংলাদেশের জন্য অপ্রাসঙ্গিক’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন হমেদ ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের বক্তব্যের প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সংস্থা দুটি এই প্রতিক্রিয়া জানায়।

বিবৃতিতে বলা হয়, “গণমাধ্যমের সূত্রমতে, উক্ত আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন যে বাংলাদেশে কোনো আদিবাসী নেই এবং সকল নাগরিকের পরিচয় কেবল ‘বাংলাদেশি’।”

একইসঙ্গে তিনি ইউএনডিআরআইপি ও আইএলও কনভেনশন ১৬৯-কে বাংলাদেশের জন্য অপ্রাসঙ্গিক উল্লেখ করেন। অন্যদিকে তথ্যমন্ত্রী ‘আদিবাসী’ শব্দটিকে অপ্রাসঙ্গিক হিসেবে আখ্যা দেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেন, আদিবাসী স্বীকৃতি দিলে রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে ও ভূখণ্ডের এক-দশমাংশ ছেড়ে দিতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

যৌথ বিবৃতিতে সংস্থা দুটি এসব বক্তব্যকে ‘অসংগত, ক্ষতিকর ও ভ্রান্ত’ উল্লেখ করে একযোগে প্রত্যাখ্যান করেছে। তারা জানায়, আদিবাসী পরিচয় ও বাংলাদেশের নাগরিকত্ব পরস্পরের বিরোধী নয়। এছাড়া আইএলও কনভেনশন ১০৭, আইসিসিপিআর ও আইসিইএসসিআর অনুস্বাক্ষরকারী হিসেবে আন্তর্জাতিক আইনের অধীনে আদিবাসীদের অধিকার সুরক্ষায় বাংলাদেশ বাধ্যবাধকতামূলক প্রতিশ্রুতিতে আবদ্ধ।

অতীতে বিএনপি সরকারের সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও একাধিকবার ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সংস্থা দুটি আরও উল্লেখ করে যে, আদিবাসী অধিকারের আন্দোলনকে ‘ষড়যন্ত্র’ হিসেবে চিত্রায়িত করা হলে মানবাধিকার কর্মী, সাংবাদিক ও নাগরিক সমাজের মধ্যে ভয় ও শত্রুতার পরিবেশ তৈরি হবে।

পরিস্থিতি নিরসনে সিএইচটিসি ও আইডব্লিউজিআইএ সরকারের প্রতি মন্ত্রীদের বক্তব্য প্রত্যাহার, ‘আদিবাসী’ শব্দের ওপর নিষেধাজ্ঞা না দেওয়া, স্ব-শনাক্তকরণের অধিকার প্রতিষ্ঠা এবং আদিবাসী প্রতিনিধিদের সাথে অর্থপূর্ণ সংলাপের দাবি জানিয়েছে।

বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রীতথ্যমন্ত্রীপার্বত্য চট্টগ্রামআদিবাসী 
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”