Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

পশুর হাটে গাড়ি টানাটানি করলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৬: ৫৭
পশুর হাটে গাড়ি টানাটানি করলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুর হাটে নিরাপত্তা, শৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। হাটের বাইরে গরুবাহী গাড়ি আটকে টানাটানি, জোরজবরদস্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে সংশ্লিষ্ট হাট ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

Advertisement

আজ মঙ্গলবার সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে কোরবানির পশুর হাট, কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন এবং ঈদকেন্দ্রিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সভায় ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

মোসলেহ্ উদ্দিন বলেন, “হাটের শৃঙ্খলা বজায় রাখতে এবং যানজট এড়াতে হাটের সীমানার বাইরে কোনো পশু রাখা যাবে না। রাস্তা দখল করে পশু নামানো বা গাড়ি আটকে টানাটানি করলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মোসলেহ্ উদ্দিন আরও বলেন, “ঈদকে কেন্দ্র করে রাজধানীতে জাল টাকার বিস্তার রোধে প্রতিটি পশুর হাটে ডিএমপির পক্ষ থেকে জাল টাকা শনাক্তকরণ মেশিন রাখা হবে।”

Advertisement
Advertisement
Advertisement

যানজট নিরসনে ঈদের আগে রাজধানীতে সব ধরনের খোঁড়াখুঁড়ি বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, “ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মো. শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ঈদকেন্দ্রিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার পরিকল্পনা তুলে ধরেন। পরে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মতবিনিময়ে অংশ নেন।

সভায় বাংলাদেশ ব্যাংক, প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, ডিপিডিসি, ডেসকো, জেলা প্রশাসন, ট্যানার্স অ্যাসোসিয়েশন, লবণ ব্যবসায়ী সমিতি এবং রাজধানীর বিভিন্ন পশুর হাটের ইজারাদারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

বিষয়: ঈদুল আজহারাজধানীকোরবানির পশুর চামড়াডিএমপিপশুর হাটকমিশনারজাল টাকা
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”