রাজধানীর কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুনে একজন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট।
আজ সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম চরচাকে একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে তার পরিচয় জানাতে পারেননি।
তালহা বিন জসিম বলেন, “আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে। একটি ইউনিট রাস্তায় রয়েছে। কোনো ধরনের হতাহত কিংবা কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, তার তথ্য নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।”