চরচা ডেস্ক

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। আজ শনিবার এক বিবৃতিতে তিনি সব পক্ষকে ‘বিবেকের পরিচয় দিয়ে’ অবিলম্বে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানান।
বিবৃতিতে তুর্ক বলেন, “আজ সকালে ইরান জুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং পরবর্তীতে ইরানের প্রতিশোধমূলক হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি।”
জাতিসংঘের কর্মকর্তা মনে করিয়ে দেন, যেকোনো সশস্ত্র সংঘাতের চূড়ান্ত মূল্য দিতে হয় সাধারণ নাগরিকদের। ক্ষেপণাস্ত্র বা বোমা কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না।
হামলা ও পাল্টা হামলা কেবল মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্ভোগই বয়ে আনবে। পাশাপাশি বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য সব পক্ষকে সর্বোচ্চ সহানুভূতি প্রদর্শনের অনুরোধ করেছেন ভলকার তুর্ক।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর গণমাধ্যমকে জানান, আগের সরকারের সময়ে নেওয়া ১ হাজার ৩০০টির অধিক উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প রয়েছে, যেগুলোর অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরের বছিলা এলাকায় র্যাব কোয়ার্টারের সামনে আন্দোলনকারীদের একটি মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাসুদ হোসাইন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বুকে সংক্রমণ ধরা পড়ে এবং অস্ত্রোপচার করতে হয়।