চরচা ডেস্ক

আমেরিকার ফ্লোরিডার একটি বিমানবন্দরের নাম খুব শিগগিরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে নামকরণ করা হবে। গত বৃহস্পতিবার রাজ্য আইনসভায় এ সংক্রান্ত একটি বিল অনুমোদিত হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এক কালের আবাসন ব্যবসায়ী ট্রাম্প রাজনীতিতে আসার আগেই বিশ্বের বিভিন্ন প্রান্তে উঁচু উঁচু ভবনে নিজের নাম যুক্ত করেছেন।
এবার নিজ অঙ্গরাজ্যের বিমানবন্দরের নাম বদলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন ট্রাম্প।
ফ্লোরিডার পার্লামেন্টের দুই কক্ষেই রিপাবলিকান দলের আধিপত্য। তাই সহজেই এই বিল পাস হয়।
ট্রাম্পের কট্টর প্রতিপক্ষ ছিলেন ফ্লোরিডার বর্তময়ান গভর্নর রন ডেসান্টিস। তিনি এই বিলে স্বাক্ষর করে আইন হিসেবে অনুমোদন দেবেন বলে আশা করা হচ্ছে।
অনুমোদন পেলে এটি হবে ট্রাম্পের নামে নামকরণ করা সর্বশেষ কোনো প্রতিষ্ঠান। এর আগে ডিসেম্বরে প্রয়াত প্রেসিডেন্ট জন এফ. কেনেডির নামে নির্মিত ওয়াশিংটনের ‘কেনেডি সেন্টার’-এর নাম বদলে ‘ট্রাম্প-কেনেডি সেন্টার’ করার উদ্যোগ নেওয়া হয়।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নিউইয়র্কের পেন স্টেশন এবং ওয়াশিংটনের ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট-এর নামও নিজের নামে রাখার চেষ্টা করেছিলেন, যদিও সেই প্রচেষ্টাগুলো সফল হয়নি।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। যার মধ্যে ছিল, আবরারের হত্যাকারীদের পক্ষে আইনি লড়াই করা গাদ্দারের ঠিকানা রাবি ক্যাম্পাসে হবে না, বিজয় দিবস মানে না, টাকলা ফুয়াদের জায়গা, জোহা স্যারের ক্যাম্পাসে হবে না, হবে না, জুলাই গাদ্দারের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না হবে না ইত্যাদি ।

জাতিসংঘের বর্ণবৈষম্যবিরোধী কমিটিও সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আসামের বাংলা ভাষাভাষী মুসলমানরা বৈষম্য, উচ্ছেদ এবং ঘৃণামূলক বক্তব্যের শিকার হচ্ছেন। ২০২১ সাল থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত ২০ হাজারের বেশি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক পরিবার উচ্ছেদ হয়েছে।