Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সাংবাদিক সোহেলকে সাড়ে ১০ ঘণ্টা আটকে রাখা ‘ভুল বোঝাবুঝি’: ডিবি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১৩: ২৩
সাংবাদিক সোহেলকে সাড়ে ১০ ঘণ্টা আটকে রাখা ‘ভুল বোঝাবুঝি’: ডিবি

সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে মধ্যরাতে তুলে নিয়ে ১০ ঘণ্টা আটকে রাখার ঘটনা নিছক ‘ভুল বোঝাবুঝি’ বলে দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) দায়িত্বে থাকা ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, প্রেস রিলিজে নিজের নম্বর দেওয়ার কারণে এই ঘটনা ঘটেছে।

Advertisement

আজ বুধবার চরচাকে এসব কথা জানিয়েছেন শফিকুল ইসলাম। তিনি জানান, যখন বোঝা গেছে, ভুল হয়েছে, তখন সাংবাদিক সোহেলকে বাসায় নামিয়ে দেওয়া হয়েছে।

শফিকুল ইসলাম বলেন, “মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) নামক একটি সংগঠনের সভাপতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করতে গিয়ে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তার বাসা থেকে তুলে আনা হয়। পরে সেই ভুল বোঝাবুঝির অবসান হলে, সাংবাদিককে বাসায় পৌঁছে দেওয়া হয়।”

সাড়ে ১০ ঘণ্টা পর ডিবি হেফাজত থেকে বাসায় ফিরলেন সাংবাদিক সোহেলmizanur-rahman-sohel

ডিবি প্রধান বলেন, “এমবিসিবি নামের একটি সংগঠন সম্পর্কে খোঁজ খবর নিচ্ছিলাম। সংগঠনটির উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে নেতিবাচক রিপোর্ট আছে, তা তদন্ত করতে এটির সঙ্গে জড়িতদের আমরা খুঁজছিলাম। এই সাংবাদিক সাহেব তার পেশাগত কাজের পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজও করেন এবং এই সংগঠনটির একটি প্রেস কনফারেন্সের আয়োজনও তিনিই করছিলেন। তার অংশ হিসেবে মিডিয়াকে দাওয়াত দিতে প্রেস রিলিজ তিনি নিজেই লেখেন এবং সভাপতির নামের পর নিজের নম্বর দিয়ে দেন। গোয়েন্দা টিম ওই নম্বরের সূত্র ধরে সংগঠনের সভাপতি মনে করে সাংবাদিক সাহেবকে নিয়ে আসে। আমরা যখন বুঝলাম ভুল ব্যক্তিকে আনা হয়েছে তখনই তাকে তার বাসায় নামিয়ে দিয়ে আসা হয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement

এদিকে, আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক সোহেল দাবি করেন, “গত রাত ১২টার দিকে ডিবি প্রধান আমার সঙ্গে কথা বলবেন, এই অজুহাতে ৫/৬ জন ডিবি সদস্য জোর করে আমাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। ডিবিতে নিয়ে আসামীর খাতায় আমার নাম লেখা হয়। জুতা-বেল্ট খুলে রেখে গারদে আসামীদের সাথে আমাকে রাখা হয়। কিন্তু কেন আমাকে আটক করা হলো? তা আমি যেমন জানতাম না, তেমনি যারা আমাকে তুলে এনেছিলেন বা ডিবির উর্দ্ধতন কর্মকর্তারাও কিছু বলতে পারেননি। দীর্ঘ সময় পর বুঝতে পারলাম, সরকারের একজন উপদেষ্টার ইশারায় মাত্র ৯ জন মোবাইল ফোন ব্যবসায়ীকে মনোপলি ব্যবসা করার সুযোগ দেয়ার জন্যই আমাকে আটক করা হয়েছিল। আমার সাথে সংগঠনের সেক্রেটারি আবু সাঈদ পিয়াসকেও আটক করা হয়। তিনি এখনও ডিবি কার্যালয়ে আছেন।”

এ বিষয়ে জানতে চাইলে মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান কর্মকর্তা শফিকুল চরচাকে বলেন, “এই ঘটনার সঙ্গে সাংবাদিককে তুলে আনার কোনো সম্পর্ক নেই, আমরা যদি তার এই সংগঠনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেতাম তাহলে তাকে অবশ্যই তদন্তের স্বার্থে জিজ্ঞাবাদ করা হত। আর তিনি নিজেও স্বীকার করেছেন প্রেস রিলিজে সভাপতির নামের পর তার নিজের নম্বর দেওয়া উচিত হয়নি। তিনি নাকি এআই দিয়ে প্রেস রিলিজটি লিখেছেন তাই এমন ভুল হয়েছে।”

শফিকুল ইসলাম বলেন, “আমি বলতে চাই, আমাদের কাজ হল বেআইনি বা দেশের জনগণের স্বার্থবিরোধী কাজের বিপরীতে অবস্থান নেওয়া। এই কাজের জন্য কারোর ইনফ্লুয়েন্স দরকার পড়ে না। আপনারা জানেন, আগামী ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল বন্ধ করার লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নামের একটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। এটা হলে মোবাইল চুরি অনেক কমে যাবে, একজনের পরিচয় ব্যবহার করে আরেকজনের অপরাধ করার সুযোগ বন্ধ হবে এছাড়াও আরও অনেক সুবিধা আছে। এই সংগঠনটি সরকারের এই ইতিবাচক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনারাই বিবেচনা করুন তাদের উদ্দেশ্য কী? অবৈধ ফোন, চোরাই ফোনের বাজার উন্মুক্ত থাকলে কাদের লাভ হবে? দেশের স্বার্থ রক্ষায় আইন তার নিজের মত চলবে এটিকে বাধাগ্রস্থ করা সমীচিন নয়।”

বিষয়: গোয়েন্দা পুলিশডিবিগ্রেপ্তারসাংবাদিকঅপরাধ
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”