Advertisement Banner

মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ

গুলশানে তারেক রহমানের বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে। বাংলাদেশের পতাকায় মোড়ানো মরদেহবাহী গাড়িটি আজ বেলা ১১টার দিকে বের হয়।

আজ দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের পুরো এলাকা জুড়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশের শীর্ষ নেতা ও কূটনীতিকদের বাইরে সর্বস্তুরের মানুষজন সেখানে খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাবেন।

আজ সকাল ৯টার দিকে গাড়িটি এভারকেয়ার হাসপাতাল থেকে তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়েছিলো। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান স্বজন ও বিএনপির নেতা-কর্মীরা।

সম্পর্কিত