Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফের দেউলিয়া, বন্ধ ঘোষণা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ১১
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফের দেউলিয়া, বন্ধ ঘোষণা

ভারত শাসন ও উপনিবেশ বিস্তারের ইতিহাসে পরিচিত নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রায় ১৭০ বছর আগে বিলুপ্ত হওয়া প্রতিষ্ঠানটি ২০১০ সালে নতুন রূপে লন্ডনে বিলাসপণ্য বিক্রির ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তবে সেই পুনরুজ্জীবন বেশিদিন টিকল না। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেফেয়ারে কোম্পানির ফ্ল্যাগশিপ স্টোর বন্ধ হয়ে গেছে, কার্যক্রমে ইতি টানা হয়েছে, এবং প্রতিষ্ঠানটিকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে।

Advertisement

ব্রিটিশ সাময়িকী দ্য টাইমস জানায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ২০২৫ সালের অক্টোবরে লিকুইডেটর নিয়োগ দেয়। কোম্পানিটির ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে নিবন্ধিত মূল প্রতিষ্ঠানের কাছে বকেয়া দেয় ৬ লাখ পাউন্ডেরও বেশি। এ ছাড়া কর বকেয়া ছিল প্রায় ১ লাখ ৯৩ হাজার পাউন্ড, কর্মচারীদের বকেয়া ১ লাখ ৬৩ হাজার পাউন্ড। মালিক সঞ্জীব মেহতার সঙ্গে যুক্ত একই নামধারী আরও কয়েকটি কোম্পানি ইতোমধ্যে বিলুপ্ত হয়েছে। তাদের ওয়েবসাইট বন্ধ এবং দোকানটি খালি অবস্থায় ভাড়ার বিজ্ঞপ্তি ঝুলছে।

ইস্ট ইন্ডিয়া কোম্পানির যাত্রা শুরু ১৬০০ সালের ৩১ ডিসেম্বর, রানি প্রথম এলিজাবেথের দেওয়া সনদে। ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মসলা ও পণ্যের বাণিজ্য করতে গঠিত এই যৌথ-শেয়ার কোম্পানি দ্রুতই সামরিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত হয়।

১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর বাংলার শাসনভার নিজের হাতে নেয় তারা। পরে ভারতজুড়ে কর আদায়, শোষণ, দমন-পীড়ন, দুর্ভিক্ষ এবং ভয়াবহ মানবিক বিপর্যয়ের ইতিহাস তৈরি করে প্রতিষ্ঠানটি।

Advertisement
Advertisement
Advertisement

১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের পর ১৮৫৮ সালে ব্রিটিশ সরকার ভারত শাসনের দায়িত্ব নেয় এবং ১৮৭৪ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।

২০০০-এর দশকের শুরুতে ভারতীয় উদ্যোক্তা সঞ্জীব মেহতা কোম্পানির নামের অধিকার কিনে ২০১০ সালে বিলাসপণ্য বিক্রির দোকান স্থাপন করেন। চা, চকলেট, মসলা, প্রিমিয়াম খাবারসহ নানা পণ্য বিক্রি করে কোম্পানিটিকে ‘উপনিবেশবাদের নেতিবাচক প্রতীক থেকে ইতিবাচক ব্র্যান্ডে’ রূপ দেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

বিশ্ব ইতিহাসে ক্ষত রেখে যাওয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বিতীয়বারের মতো সমাপ্তি চূড়ান্ত হলো।

বিষয়: রানি এলিজাবেথযুক্তরাজ্যবকেয়াদেউলিয়াবন্ধভারতলন্ডন
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”