Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> জেনে নিন

পাসপোর্ট কেন করবেন, করলে কী সুবিধা পাবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২: ২৭
পাসপোর্ট কেন করবেন, করলে কী সুবিধা পাবেন

পাসপোর্ট বলতে আমরা সাধারণ ভাবে এটাই বুঝি, বিদেশ যেতে হলে এটি দরকার। অবশ্য এই ধারণা মোটেও ভুল না। বিদেশ যেতে হলে ভিসা নেওয়ার জন্য পাসপোর্ট লাগবেই, এর কোনো বিকল্প নেই। এ কারণেই অনেকেই মনে করেন, এখন তো বিদেশ যাবো না, পাসপোর্ট করে কী হবে? যখন যাবো, তখন করবো। এতে ঘরে থেকে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কোনো সুযোগ থাকবে না। শুধুমাত্র বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করবো, এই ধারণা কিন্তু ঠিক না। এখন বিদেশ যাওয়া ছাড়াও অনেক কাজে পাসপোর্ট লাগে। একজন একজন নাগরিক হিসেবে পাসপোর্ট থাকাটা খুবই জরুরি।

Advertisement

কেবলমাত্র ভিসা নিয়ে ভ্রমণের জন্য বিদেশ যাওয়া ছাড়াও নানা কাজে পাসপোর্ট লাগতে পারে। অনেক সময় জরুরি প্রয়োজনেও আপনাকে বিদেশ যেতে হতে পারে। তখন পাসপোর্ট না থাকলে পাসপোর্ট করে দেশের বাইরে যাওয়ার জন্য সময় হয়তো পাওয়া যাবে না।

পাসপোর্ট থাকলে এমন কিছু সুবিধা পাবেন, যেটা পাসপোর্ট ছাড়া সম্ভব না। তাৎক্ষনিক সিদ্ধান্ত নিয়েও আপনি বিদেশ ভ্রমণে যেতে পারবেন, যেটা কেবল পাসপোর্ট থাকলেই সম্ভব।

দেখে নেই পাসপোর্ট থাকলে কী সুবিধা পাওয়া যাবে:

Advertisement
Advertisement
Advertisement

১.ভিসা-ফ্রি দেশে যাবার সুবিধা:

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে প্রায় ৪২টি দেশে ভিসা-ফ্রি বা অন-এরাইভাল সুবিধা পাওয়া যায়। সেসব দেশে খুব সহজেই ভ্রমণ করা যাবে কেবল যদি একটা পাসপোর্ট থাকে। তাই ভিসা হবে কি না এই চিন্তায় যারা ভ্রমণ করতে ইচ্ছুক নন, তারা কিন্তু কেবল একটা পাসপোর্ট থাকলেই । ভিসামুক্ত বা অনএরাইভেল ভিসায় বিদেশে ঘুরে আসতে পারবেন। এজন্য দরকার হবে এটা পাসপোর্টের।

২. জরুরি চিকিৎসা সুবিধা:

যদি হঠাৎ এমন কোনো অসুখ হয় যেটার চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে, সেক্ষেত্রে পাসপোর্ট থাকা আবশ্যক। সেই মুহূর্তে সময়ের অনেক মূল্য। ইমার্জেন্সি পাসপোর্ট করতে যতোদিন সময় লাগবে, এতোদিন আপনার চিকিৎসা হবে না। এজন্য পাসপোর্ট থাকা দরকার।

৩.পাসপোর্ট হলো ইন্টারন্যাশনাল পরিচয়পত্র:

ভোটার আইডি কার্ড বা যেটাকে ন্যাশনাল আইডি কার্ড বলা হয়, এটা দেশের মধ্যেই ব্যবহার করা যায়। কিন্তু, বিদেশে কোনো কিছু করতে গেলে পাসপোর্ট লাগবে। এমনকি দেশে থেকে বিদেশে ব্যবসা করতে গেলে, চাকরি করতে গেলেও পাসপোর্ট লাগতে পারে।

৪.স্কলারশিপের আবেদন, কনফারেন্সে যাবার সুযোগ:

বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় পাসপোর্ট লাগে। শুধু তাই না, বিদেশী অনেক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রাম থাকে যেখানে ফ্রি-তে যাবার সুযোগ থাকে। অনেকসময় কনফারেন্সে যাবার সুযোগ মিলে। এরকম শর্ট-নোটিশে যেতে চাইলে পাসপোর্ট থাকতে হয়। অনেকেই আছে যাদের শুধুমাত্র পাসপোর্ট না থাকার কারণে অনেক কনফারেন্সে সুযোগ থাকা সত্ত্বেও তারা অংশগ্রহণ করতে পারে না।

৫.পরীক্ষা দিতে পাসপোর্ট প্রয়োজন:

বাংলাদেশে থেকে বিভিন্ন পরীক্ষা দিতে চাইলে পাসপোর্ট প্রয়োজন। যেমন: আইএলটিএস, জিআরই, জিম্যাট, স্যাট, টোফেল ইত্যাদি।

৬. ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড:

দেশের বাহিরে অনলাইনে ই-কমার্স বা ইন্টারন্যাশনাল ট্রাঞ্জেকশন করতে অবশ্যই বাংলাদেশের ব্যাংকের কার্ড পাসপোর্ট দিয়ে ডলার এন্ডোর্স্মেন্ট করে নিতে হবে।

এক্ষেত্রেও পাসপোর্ট লাগবে।

বিষয়: পাসপোর্ট
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

  • গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

  • ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

    ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

  • প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।