Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

যা যা পরিবর্তন এল অর্থবিলে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ২০: ৩৭
যা যা পরিবর্তন এল অর্থবিলে

‘কালো টাকা সাদা করার’ সুযোগ বাতিল, ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন এর বাধ্যবাধকতা প্রত্যাহার করে সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাশ হলো ২০২৬–২৭ অর্থবছরের অর্থবিল।

Advertisement

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর এই বিল পাসের পাসের জন্য সংসদে তোলেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বাজেটের ওপর বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

অর্থবিলে পরিবর্তনের বড় অংশই এসেছে করমুক্ত আয়সীমা, টিআইএনের বাধ্যবাধকতা, শিল্পে শুল্ক-কর ছাড়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর এবং ডিজিটাল সেবায় ভ্যাট নিয়ে। সেই সঙ্গে সংশোধনীতে খুচরা বিক্রেতাদের পণ্য বিক্রির ওপর অগ্রিম কর বাতিল করা হয়েছে।

করমুক্ত আয়সীমা বাড়ল

Advertisement
Advertisement
Advertisement

প্রস্তাবিত বাজেটে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে সাড়ে ৪ লাখ টাকা রাখা হয়েছিল। তবে, সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সুপারিশ গ্রহণ করে শেষ পর্যন্ত যথাক্রমে ৪ লাখ, সাড়ে ৪ লাখ এবং ৫ লাখ টাকা টাকা করা হয়।

এছাড়া, প্রস্তাবিত বাজেটে ব্যাংক হিসাব খোলা, বণ্টননামা দলিল নিবন্ধন ও সম্পত্তি নামজারির ক্ষেত্রে টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব ছিল। তবে, শেষ পর্যন্ত ব্যাংক হিসাব খুলতে টিআইএন এর বাধ্যবাধকতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

কালো টাকা কালোই থাকবে

এবারের বাজেট প্রস্তাবনায় জমির প্রকৃত মূল্য নিবন্ধনের মাধ্যমে করদাতাদের হয়রানি কমাতে স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শনের বিধান আনা হয়েছিল। তবে, অনেকেই এটিকে কালোটাকা সাদা করার সুযোগ হিসেবে দেখছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শনের বিধান প্রত্যাহারের আহ্বান জানালে তা গ্রহণ করা হয়। ফলে স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শনের বিধান বাদ দিয়েই পাস হয় অর্থবিল।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর ছাড়

গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি, ভাষা শিক্ষা ও ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ বাড়ানোর শর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর অর্ধেকে নামানোর সুপারিশ করেন তারেক রহমান। এ সুপারিশ গ্রহণ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়।

ক্ষুদ্র ব্যবসায়ী-মুদি দোকান করের আওতার বাইরে থাকবে: অর্থমন্ত্রীamir-khasru

ক্ষুদ্র নৃগোষ্ঠীর আয়ে করছাড়

দেশের তিনটি পার্বত্য জেলায় বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ব্যক্তিদের যে বেতন এবং তাদের আর্থিক পরিসম্পদ খাতে যে অর্জিত আয়, এটা ছাড়া পার্বত্য জেলার পরিচালিত যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে আয় করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছিল প্রস্তাবিত বাজেটে। এ প্রস্তাবনায় সংশোধন করে এই কর রেয়াত সুবিধা পাহাড়ি এবং সমতল উভয় জায়গার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য কার্যকর করা হয়েছে।

পরিবর্তন এসেছে শিল্প খাতে শুল্ক ও কর ছাড়ে

  • চিংড়ি শিল্পে ফিড অ্যাডিটিভ, প্রোবায়োটিকস, ভিটামিন, মিনারেলস ও প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।
  • ওষুধ ও শিল্পকারখানায় ব্যবহৃত মধু আমদানিতে ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার।
  • পিইটি রেজিন, পিভিসি, কোল্ড-রোলড শিট, রোল প্রোডাক্টের অক্সাইডসহ বিভিন্ন শিল্পের কাঁচামালে শুল্ক কমানো বা প্রত্যাহার।
  • বৈদ্যুতিক তার উৎপাদনে ব্যবহৃত কপার আমদানিতে ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার।
  • অপ্রক্রিয়াজাত কাজুবাদাম আমদানিতে ১৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা।
  • এলইডি লাইট ও প্রি-ফ্যাব্রিকেটেড বিল্ডিং উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানির রেয়াতি সুবিধার মেয়াদ ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো।

ডিজিটাল বিজ্ঞাপনে ভ্যাট কমানো হলো

সামাজিক যোগাযোগমাধ্যম, ওটিটি প্ল্যাটফর্ম, সার্চ ইঞ্জিন ও অনলাইন মার্কেটপ্লেসে বিজ্ঞাপনের ক্ষেত্রে বর্তমানের ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

এই হার কমানোর সুপারিশ করে প্রধানমন্ত্রী বলেন, “এতে আমরা বিশ্বাস করি যে যারা অন্যভাবে পেমেন্টটা করছেন তারা উৎসাহিত হবেন প্রপার ওয়েতে পেমেন্টটা করার জন্য।”

মানুষের স্বস্তির কথা ভেবে ‘জীবনবান্ধব’ বাজেট করা হয়েছে: প্রধানমন্ত্রী1782726321-unb_newswire_11zon

টেলিকম, স্বর্ণ ও যানবাহনের উপর প্রস্তাবিত কর কাঠামোয় পরিবর্তন

  • স্বর্ণ, প্লাটিনাম, হীরা ও রুপার গহনার ওপর কর-ভ্যাটের হার পুনর্নির্ধারণ।
  • বিটিআরসির সঙ্গে টেলিকম কোম্পানির রাজস্ব ভাগাভাগিতে প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার।
  • মাঠপর্যায়ে সব ধরনের সরবরাহে যোগানদার পর্যায়ের ১০ শতাংশ ভ্যাট অব্যাহতি।
  • স্থানীয়ভাবে ডাবল কেবিন পিকআপ ও মাইক্রোবাস উৎপাদনে ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান

অর্থবিল পাসের আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “দেশে বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতি জনগণের কাছে একটি অন্যতম উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের সরকার এ বাস্তবতাকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।”

মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াইকে কেবল অর্থনৈতিক কর্মসূচি হিসেবে না দেখে অর্থমন্ত্রী সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সমাজের দ্বায়িত্বের কথাও মনে করিয়ে দেন।

আমির খসরু বলেন, “আমরা মুদ্রানীতি ও রাজস্ব নীতির কার্যকর সমন্বয়ের মাধ্যমে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রিত রাখার উদ্যোগ নিয়েছি। পাশাপাশি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণ, টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা, কৃষি ও শিল্পসহ সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ৬০টি পণ্যের উৎসে কর হ্রাস, বিনিয়ন্ত্রণকরণ এবং ডিজিটাইজেশনের মাধ্যমে ব্যবসার খরচ কমানো, সরবরাহ ব্যবস্থার ত্রুটিসমূহ দূর করা, বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি এবং অসাধুচক্রের কৃত্রিম সংকট ও কারসাজি প্রবণতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।”

বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ ২০২৫-২৬ অর্থবছরে ২৭.২৭ শতাংশ হতে ২০২৬-২৭ অর্থবছরে ৩৩.৭০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করলে সংসদে তা কণ্ঠ ভোটে পাস হয়। একইসাথে পাস হয় পরিচালন ব্যয়ের অংশ ২০২৫-২৬ অর্থবছরে ৭২.৭৩ শতাংশ থেকে ২০২৬-২৭ অর্থবছরে ৬৬.৩০ শতাংশ নামিয়ে আনার প্রস্তাব।

বাজেটে যেসব পরিবর্তনের সুপারিশ করলেন প্রধানমন্ত্রী1782726321-unb_newswire_11zon

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী অর্থমন্ত্রী

জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে সমালোচনার জবাবে অর্থমন্ত্রী বলেন, “আমরা সরকারি-বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, শিল্প, কৃষি ও আইসিটিসহ সেবাখাত এবং অর্থনীতির সকল প্রতিশ্রুতিশীল খাতের সম্প্রসারণ, ক্রিয়েটিভ অর্থনীতির খাতসমূহকে অর্থনীতির মূলধারায় এনে দেশব্যাপী উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, ভৌত অবকাঠামো উন্নয়ন এবং বেসরকারি খাতকে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব প্রদান করছি, যা প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৫ শতাংশ অর্জনে সহায়ক হবে।”

বিষয়: অর্থনীতিজাতীয় সংসদঅর্থমন্ত্রীবাজেট ২০২৬-২৭
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

    ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের তিন দিন পরও মৃত্যুরহস্যের কূলকিনারা করতে পারেনি পুলিশ। এর মধ্যে তাহসিফের বন্ধু শাহরিয়ার রেজা দীপের বক্তব্য নতুন প্রশ্ন তৈরি করেছে। পিবিআইকে দেওয়া তথ্যে দীপ জানিয়েছেন, টঙ্গীর মাজার বস্তিতে তাদের কয়েক

  • সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    বাংলাদেশের ক্রিকেটে মিরপুরের উইকেট বরাবরই এক ধাঁধাঁর বিষয়। বিশেষ করে স্পিন নির্ভর কন্ডিশনে প্রতিপক্ষকে ফাঁদে ফেলার কৌশল হিসেবে ধীরগতির ও অতিরিক্ত টার্নিং উইকেট ব্যবহারের প্রবণতা প্রায় এক যুগ ধরে চলে আসছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেই কৌশলই বাংলাদেশের জন্য বুমেরাং হয়ে দাঁড়ি

  • মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানবমস্তিষ্কের বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে বিপুলসংখ্যক জিনগত ত্রুটিযুক্ত স্নায়ুকোষ বা নিউরন অপসারিত হয়। জন্মের সময়ের কাছাকাছি এই প্রক্রিয়ায় মস্তিষ্ক যেন নিজের কোষগুলোর গুণগত মান যাচাই করে অপ্রয়োজনীয় বা ত্রুটিপূর্ণ কোষ সরিয়ে দেয়। নেচার সাময়িকীতে গত ২৮ অক্টোবর প্রকাশিত একটি গবেষণায় মানুষের

  • মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    টেঘাজা ০০১-এর আবিষ্কার মঙ্গল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণাকে আরও শক্তিশালী করেছে—গ্রহটি সব সময় বর্তমানের মতো শীতল ও শুষ্ক ছিল না। তার জন্মলগ্নে সেখানে পানি, আগ্নেয়গিরির কার্যকলাপ এবং তুলনামূলক ঘন বায়ুমণ্ডলসহ ভিন্ন এক পরিবেশ থাকতে পারে।