Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কী কী দায়িত্ব পালন করেন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১৬: ৫২
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কী কী দায়িত্ব পালন করেন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। গতকাল মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটে পরাজিত করে তিনি এক বছরের জন্য এই পদে নির্বাচিত হয়েছেন।

Advertisement

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি আসলে কী কী দায়িত্ব পালন করেন?

বহুপক্ষীয় আলোচনার মধ্যস্থতা ও ঐক্যমত তৈরি

সাধারণ পরিষদের সভাপতি ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে যেকোনো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আলোচনা পরিচালনা করেন। সবার মধ্যে পারস্পরিক ঐক্যমত বা সমঝোতা তৈরিতে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন।

Advertisement
Advertisement
Advertisement

উচ্চপর্যায়ের কৌশলগত বিতর্ক আয়োজন

সভাপতির অন্যতম প্রধান কাজ হলো বর্তমান ও সমসাময়িক আন্তর্জাতিক ইস্যুগুলোর ওপর উচ্চপর্যায়ের কৌশলগত বিতর্ক আয়োজন ও পরিচালনা করা।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি: সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে জোট গঠন ও বিভাজন দূরীকরণ

সভাপতি ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যকার ‘উত্তর-দক্ষিণ বিভাজন’ দূর করতে এবং পারস্পরিক আস্থা বাড়াতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে নতুন জোট বা কোয়ালিশন তৈরিতে সাহায্য করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুরkhalilur

রাষ্ট্র-বহির্ভূত পক্ষ ও সুশীল সমাজের সাথে সংযোগ

বিভিন্ন দেশের নিজস্ব স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র-বহির্ভূত বিভিন্ন পক্ষ (Non-state actors) এবং সুশীল সমাজের (Civil society) সাথে সংযোগ ও নেটওয়ার্কিং তৈরির ক্ষমতা সভাপতির রয়েছে।

বৈশ্বিক জনমত ও গণমাধ্যমের ব্যবহার

পরিবেশ বা জলবায়ুর মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বিভিন্ন দেশের সরকার ও নীতি নির্ধারকদের ওপর ইতিবাচক চাপ সৃষ্টি করতে সভাপতি বৈশ্বিক জনমত এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন।

নিরাপত্তা পরিষদের সংস্কার ও অন্যান্য বিষয়ে নেতৃত্ব

নিরাপত্তা পরিষদের সংস্কারের মতো সংবেদনশীল আন্তর্জাতিক বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোকে আলোচনার সামনের সারিতে রেখে পথ দেখানোর ক্ষেত্রে সভাপতি পরোক্ষ ও কৌশলগত ভূমিকা পালন করেন।

তদন্ত কমিটি গঠন

সাধারণ পরিষদের প্রতিটি অধিবেশনে প্রতিনিধিদের পরিচয়পত্র বা প্রশংসাপত্র যাচাইয়ের জন্য একটি ‘ক্রেডেনশিয়ালস কমিটি’ নিয়োগ করার ক্ষমতা সভাপতির রয়েছে।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট

বিষয়: জাতিসংঘনির্বাচনজাতিসংঘ সাধারণ পরিষদপ্রেসিডেন্টপররাষ্ট্রমন্ত্রী
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

    ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের তিন দিন পরও মৃত্যুরহস্যের কূলকিনারা করতে পারেনি পুলিশ। এর মধ্যে তাহসিফের বন্ধু শাহরিয়ার রেজা দীপের বক্তব্য নতুন প্রশ্ন তৈরি করেছে। পিবিআইকে দেওয়া তথ্যে দীপ জানিয়েছেন, টঙ্গীর মাজার বস্তিতে তাদের কয়েক

  • সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    বাংলাদেশের ক্রিকেটে মিরপুরের উইকেট বরাবরই এক ধাঁধাঁর বিষয়। বিশেষ করে স্পিন নির্ভর কন্ডিশনে প্রতিপক্ষকে ফাঁদে ফেলার কৌশল হিসেবে ধীরগতির ও অতিরিক্ত টার্নিং উইকেট ব্যবহারের প্রবণতা প্রায় এক যুগ ধরে চলে আসছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেই কৌশলই বাংলাদেশের জন্য বুমেরাং হয়ে দাঁড়ি

  • মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানবমস্তিষ্কের বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে বিপুলসংখ্যক জিনগত ত্রুটিযুক্ত স্নায়ুকোষ বা নিউরন অপসারিত হয়। জন্মের সময়ের কাছাকাছি এই প্রক্রিয়ায় মস্তিষ্ক যেন নিজের কোষগুলোর গুণগত মান যাচাই করে অপ্রয়োজনীয় বা ত্রুটিপূর্ণ কোষ সরিয়ে দেয়। নেচার সাময়িকীতে গত ২৮ অক্টোবর প্রকাশিত একটি গবেষণায় মানুষের

  • মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    টেঘাজা ০০১-এর আবিষ্কার মঙ্গল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণাকে আরও শক্তিশালী করেছে—গ্রহটি সব সময় বর্তমানের মতো শীতল ও শুষ্ক ছিল না। তার জন্মলগ্নে সেখানে পানি, আগ্নেয়গিরির কার্যকলাপ এবং তুলনামূলক ঘন বায়ুমণ্ডলসহ ভিন্ন এক পরিবেশ থাকতে পারে।