Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

আফগানিস্তানে ভূমিকম্প: কী ঘটল, কেন দেশটি এত ঝুঁকিপূর্ণ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৪৬
আফগানিস্তানে ভূমিকম্প: কী ঘটল, কেন দেশটি এত ঝুঁকিপূর্ণ

রোববার গভীর রাতে পাকিস্তান সীমান্তের কাছে ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। নানগারহার ও কুনার প্রদেশসহ আশপাশের এলাকায় অন্তত আট শতাধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ।

Advertisement

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নানগারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে ২৭ কিমি দূরে এবং এর গভীরতা মাত্র ৮ কি.মি; যা অগভীর হওয়ায় ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া তালেবান প্রতিরক্ষা কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, ভূমিকম্পে কয়েকটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুধু এই একটি উপত্যকাতেই 'শত শত মানুষ' হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূপৃষ্ঠের নিচে থাকা টেকটোনিক প্লেটগুলো হঠাৎ নড়াচড়া করলে ভূমিকম্প হয়। প্লেটগুলো পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। এতে ওই জায়গায় ফাটল তৈরি হয়, যেগুলোকে ফল্ট লাইন বলা হয়। আফগানিস্তান ভূমিকম্পের ঝুঁকিতে থাকা দেশ। কারণ এটি একাধিক ফল্ট লাইনের ওপর অবস্থিত। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেট আফগানিস্তানে মিলিত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

২০২২ সালে পূর্ব আফগানিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে ১ হাজারের বেশি নিহত হন, আর ২০২৩ সালে ৬.৩ মাত্রার ভূমিকম্পে সরকারি হিসাব অনুযায়ী ৪ হাজার মানুষ প্রাণ হারায়।

ভূমিকম্পের মাত্রা মধ্যমান হলেও এটির কেন্দ্রস্থল অগভীর হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়। আফগানিস্তানের দুর্বণ অবকাঠামোও ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বেশি হওয়ার বড় কারণ। আফগানিস্তানের বেশিরভাগ ভবন কাঠ, কাঁচা ইট বা দুর্বল কংক্রিট দিয়ে তৈরি, যা ভূমিকম্প সহনশীল নয়। পার্বত্য এলাকার ভূমিধসও ব্যাপক ক্ষতি ঘটায়। এতে ঘরবাড়ি ধসে পড়ে, নদীর প্রবাহ বন্ধ হয় এবং রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে দূরবর্তী এলাকায় উদ্ধারকর্মী ও সরঞ্জাম পাঠানো কঠিন হয়ে ওঠে।

বৃষ্টি, তুষার, কুয়াশা এবং তীব্র শীতের মতো প্রতিকূল আবহাওয়ার কারণে আফগানিস্তানে উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে দাঁড়ায় ।

বিষয়: ভূমিকম্পপাকিস্তানআফগানিস্তাননিহত
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

    ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের তিন দিন পরও মৃত্যুরহস্যের কূলকিনারা করতে পারেনি পুলিশ। এর মধ্যে তাহসিফের বন্ধু শাহরিয়ার রেজা দীপের বক্তব্য নতুন প্রশ্ন তৈরি করেছে। পিবিআইকে দেওয়া তথ্যে দীপ জানিয়েছেন, টঙ্গীর মাজার বস্তিতে তাদের কয়েক

  • সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    বাংলাদেশের ক্রিকেটে মিরপুরের উইকেট বরাবরই এক ধাঁধাঁর বিষয়। বিশেষ করে স্পিন নির্ভর কন্ডিশনে প্রতিপক্ষকে ফাঁদে ফেলার কৌশল হিসেবে ধীরগতির ও অতিরিক্ত টার্নিং উইকেট ব্যবহারের প্রবণতা প্রায় এক যুগ ধরে চলে আসছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেই কৌশলই বাংলাদেশের জন্য বুমেরাং হয়ে দাঁড়ি

  • মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানবমস্তিষ্কের বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে বিপুলসংখ্যক জিনগত ত্রুটিযুক্ত স্নায়ুকোষ বা নিউরন অপসারিত হয়। জন্মের সময়ের কাছাকাছি এই প্রক্রিয়ায় মস্তিষ্ক যেন নিজের কোষগুলোর গুণগত মান যাচাই করে অপ্রয়োজনীয় বা ত্রুটিপূর্ণ কোষ সরিয়ে দেয়। নেচার সাময়িকীতে গত ২৮ অক্টোবর প্রকাশিত একটি গবেষণায় মানুষের

  • মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    টেঘাজা ০০১-এর আবিষ্কার মঙ্গল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণাকে আরও শক্তিশালী করেছে—গ্রহটি সব সময় বর্তমানের মতো শীতল ও শুষ্ক ছিল না। তার জন্মলগ্নে সেখানে পানি, আগ্নেয়গিরির কার্যকলাপ এবং তুলনামূলক ঘন বায়ুমণ্ডলসহ ভিন্ন এক পরিবেশ থাকতে পারে।