Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

মাচাদো তো নোবেল দিয়ে দিলেন, ট্রাম্প কি রাখতে পারবেন?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৪: ৩৩
মাচাদো তো নোবেল দিয়ে দিলেন, ট্রাম্প কি রাখতে পারবেন?

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো ভেনেজুয়েলার স্বাধীনতার সংগ্রামে সমর্থনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তার নোবেল পদকটি তুলে দিয়েছেন। ট্রাম্প ভেনেজুয়েলার এই বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে তাকে একজন চমৎকার নারী হিসেবে অভিহিত করেছেন।

Advertisement

মাচাদোর এই উপহারকে ট্রাম্পের বিশেষ অনুগ্রহ লাভের একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট আপাতত ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।

এবিসি নিউজকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন যে, ট্রাম্প পদকটি গ্রহণ করেছেন। তবে নোবেল ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী, নোবেল শান্তি পুরস্কারটি মাচাদোরই থাকবে এবং এটি ট্রাম্পের নামে স্থানান্তরিত করা যাবে না।

নোবেল নিয়মে যা বলা আছে

Advertisement
Advertisement
Advertisement

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এবং নোবেল কমিটির তথ্য অনুযায়ী, একবার নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হলে তা অন্য কাউকে হস্তান্তর করা, ভাগ করে নেওয়া বা দেওয়া যায় না। এটি আলফ্রেড নোবেলের উইলে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের সংবিধির একটি মৌলিক নীতি।

যদিও একজন বিজয়ী পদক বা অর্থ দিয়ে যা খুশি তা করতে পারেন। তবে নোবেল শান্তি পুরস্কার প্রাপকের আনুষ্ঠানিক উপাধি এবং সম্মান চিরকাল মনোনীত বিজয়ীর কাছেই থাকে। অন্য কোনো ব্যক্তির কাছে তা স্থানান্তর করা সম্ভব নয়।

এর অর্থ হলো মাচাদোই ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের আনুষ্ঠানিক বিজয়ী হিসেবে থাকছেন। ট্রাম্প মাচাদোর দেওয়া পদকটি নিজের কাছে রাখতে বা প্রদর্শন করতে পারেন, কিন্তু তিনি এর মাধ্যমে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হয়ে যাবেন না।

শান্তিতে নোবেল এলে, শান্তি কেন যায় চলে?the nobel peace prize

নোবেল পদক দেখতে কেমন

নোবেল শান্তি পুরস্কারের পদকটি একটি সোনার চাকতি, যা ৬৬ মিমি চওড়া এবং ওজন ১৯৬ গ্রাম। এর সামনের দিকে আলফ্রেড নোবেলের প্রতিকৃতি রয়েছে এবং পেছনের দিকে ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে তিনজন নগ্ন পুরুষ একে অপরের কাঁধ ধরে আছেন। এই নকশাটি ১২০ বছরেরও বেশি সময় ধরে অপরিবর্তিত রয়েছে।

অন্যান্য নোবেল পদক, যা হাতবদল হয়েছে

পুরস্কার প্রদানের পর কিছু পদক হাতবদল হয়েছে। দিমিত্রি মুরাতভের ২০২১ সালের নোবেল শান্তি পদকটি ইউক্রেনীয় শরণার্থীদের সহায়তার জন্য নিলামে ১০ কোটি ডলারের বেশি দামে বিক্রি করা হয়েছিল। নোবেল পিস সেন্টারে নরওয়ের প্রথম শান্তি পুরস্কার বিজয়ী ক্রিশ্চিয়ান লুস ল্যাঞ্জের একটি পদক রয়েছে। এটি ল্যাঞ্জের পরিবারের কাছ থেকে ধার করে নেওয়া হয়েছে।

ট্রাম্প কি নোবেল পাওয়ার যোগ্য?Donald Trump

নোবেল শান্তি পুরস্কার কি বাতিল করা যায়?

নোবেল শান্তি পুরস্কার বাতিল করা যায় না। আলফ্রেড নোবেলের উইল বা নোবেল ফাউন্ডেশনের সংবিধি—কোনোটিতেই এর সুযোগ নেই। একবার বিজয়ীর নাম ঘোষণা করা হলে সেই সিদ্ধান্ত চূড়ান্ত এবং স্থায়ী। নরওয়েজিয়ান নোবেল কমিটি শুধুমাত্র পুরস্কার প্রদানের আগ পর্যন্ত প্রার্থীদের মূল্যায়ন করে এবং পরবর্তী সময়ে বিজয়ীদের কর্মকাণ্ড বিচার করে না।

ভেনেজুয়েলায় ‘গণতান্ত্রিক অধিকার প্রচার’ এবং দেশকে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে ঠেলে দেওয়ার প্রচেষ্টার জন্য মাচাদো গত বছর নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন। ২০২৫ সালের অক্টোবরে যখন পুরস্কারটি ঘোষণা করা হয়, তখন মাচাদো এই পুরস্কারটি ভেনেজুয়েলার জনগণকে এবং ট্রাম্পকে উৎসর্গ করেছিলেন।

গত সপ্তাহে মাচাদো বলেছিলেন, তিনি তার নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পের সাথে ভাগ করতে বা তাকে দিয়ে দিতে চান। এর আগে ট্রাম্প সেনা পাঠিয়ে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে তার দেশ থেকে তুলে আনেন । চীন, রাশিয়া এবং স্পেনের মতো অনেক আন্তর্জাতিক শক্তি মার্কিন এই অভিযানকে অপহরণ বলে অভিহিত করেছে।

বিষয়: আমেরিকানোবেলনোবেল শান্তি পুরষ্কারডোনাল্ড ট্রাম্পভেনেজুয়েলা
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

    ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের তিন দিন পরও মৃত্যুরহস্যের কূলকিনারা করতে পারেনি পুলিশ। এর মধ্যে তাহসিফের বন্ধু শাহরিয়ার রেজা দীপের বক্তব্য নতুন প্রশ্ন তৈরি করেছে। পিবিআইকে দেওয়া তথ্যে দীপ জানিয়েছেন, টঙ্গীর মাজার বস্তিতে তাদের কয়েক

  • সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    বাংলাদেশের ক্রিকেটে মিরপুরের উইকেট বরাবরই এক ধাঁধাঁর বিষয়। বিশেষ করে স্পিন নির্ভর কন্ডিশনে প্রতিপক্ষকে ফাঁদে ফেলার কৌশল হিসেবে ধীরগতির ও অতিরিক্ত টার্নিং উইকেট ব্যবহারের প্রবণতা প্রায় এক যুগ ধরে চলে আসছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেই কৌশলই বাংলাদেশের জন্য বুমেরাং হয়ে দাঁড়ি

  • মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানবমস্তিষ্কের বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে বিপুলসংখ্যক জিনগত ত্রুটিযুক্ত স্নায়ুকোষ বা নিউরন অপসারিত হয়। জন্মের সময়ের কাছাকাছি এই প্রক্রিয়ায় মস্তিষ্ক যেন নিজের কোষগুলোর গুণগত মান যাচাই করে অপ্রয়োজনীয় বা ত্রুটিপূর্ণ কোষ সরিয়ে দেয়। নেচার সাময়িকীতে গত ২৮ অক্টোবর প্রকাশিত একটি গবেষণায় মানুষের

  • মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    টেঘাজা ০০১-এর আবিষ্কার মঙ্গল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণাকে আরও শক্তিশালী করেছে—গ্রহটি সব সময় বর্তমানের মতো শীতল ও শুষ্ক ছিল না। তার জন্মলগ্নে সেখানে পানি, আগ্নেয়গিরির কার্যকলাপ এবং তুলনামূলক ঘন বায়ুমণ্ডলসহ ভিন্ন এক পরিবেশ থাকতে পারে।