Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

রূপগঞ্জে আনন্দ হাউজিংয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১৪: ০৮
রূপগঞ্জে আনন্দ হাউজিংয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাজধানীর কোলঘেঁষা পূর্বাচল নিউটাউন এলাকায় মধ্যবিত্তের আবাসন স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হলো ‘আনন্দ হাউজিং সোসাইটি’র বার্ষিক সাধারণ সভা-২০২৬। গতকাল শনিবার রূপগঞ্জের আনন্দ হাউজিং প্রকল্প এলাকায় আয়োজিত এই সভায় এক হাজারের বেশি গ্রাহক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। দিনভর নানা উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে সভাটি সম্পন্ন হয়।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলা ১১টায় সভার আনুষ্ঠানিকতা শুরু করেন পরিচালনা কমিটির সদস্যরা। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক এবং আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি ড. হাসান উল হায়দার। সভার কার্যক্রম পরিচালনা করেন সমিতির প্রকল্প পরিচালক ও সাবেক অ্যাডিশনাল ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক ও আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি ড. হাসান উল হায়দার, বাংলাদেশ পুলিশের (এসপিবিএন) ডিআইজি ও আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সহ–সভাপতি ড. শোয়েব রিয়াজ আলম, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর ও আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সহ–সভাপতি আব্দুস সালাম সরকার, বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (র‍্যাব সদর দপ্তর) ও আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন ও বাংলাদেশর পুলিশের সুপার (ডেভলপমেন্ট) এবং আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির কোষাধ্যক্ষ মো. ওবায়েদুল ইসলাম খান।

প্রকল্প পরিচালক গাজী মো. মোজাম্মেল হক বলেন, “সরকারি সকল নীতিমালা মেনে গত ২০ বছর ধরে দেশের আবাসন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে আনন্দ হাউজিং। ৭২৫ বিঘা আয়তনের এই সুবিশাল প্রকল্পটি বাস্তবায়ন করা সহজ ছিল না। সংশ্লিষ্টদের নিরলস প্রচেষ্টা এবং ১৩৪৪ জন গ্রাহকের আস্থার ফলেই আজ আনন্দ হাউজিং এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।”

তিনি আরও উল্লেখ করেন, পূর্বাচল ও জলসিঁড়ি আবাসনের মতো ব্যয়বহুল প্রকল্পের সন্নিকটে থেকেও আনন্দ হাউজিং সাশ্রয়ী মূল্যে নিষ্কণ্টক জমি নিশ্চিত করছে। আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুফল তুলে ধরে তিনি জানান, পাতাল রেলের সুবিধা চালু হলে মাত্র ৩৮ মিনিটে এই প্রকল্প এলাকা থেকে মতিঝিলে যাতায়াত করা সম্ভব হবে।

Advertisement
Advertisement
Advertisement

বার্ষিক সাধারণ সভায় গ্রাহকদের সামনে প্রকল্পের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব ও নিরীক্ষা প্রতিবেদন তুলে ধরা হয়। পাশাপাশি গ্রাহকদের নানা সমস্যার তাৎক্ষণিক সমাধান দেয় কর্তৃপক্ষ। ভবিষ্যতে প্রকল্পটি আরও আধুনিক ও নাগরিক সুযোগ-সুবিধা সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করা হয়।

সভায় গ্রাহকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়ের পাশাপাশি প্রকল্পটিকে সামনে এগিয়ে নিতে আলোচনা করেন প্রকল্প সংশ্লিষ্টরা। সেই সঙ্গে গ্রাহকদের নানা সমস্যার তাৎক্ষনিক সমাধান দেন তারা। সভায় প্রকল্পের আয়–ব্যয়ের স্বচ্ছ হিসাব গ্রাহকদের সামনে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানানো হয়। একইসঙ্গে সামনের বছরগুলোতেও বার্ষিক সভা সফলভাবে বাস্তবায়ন করতে সব গ্রাহকের সহযোগিতা চেয়েছে আনন্দ হাউজিং কর্তৃপক্ষ।

বিষয়: জমিরাজধানীঢাকাবিজ্ঞপ্তি
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশন

  • ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

  • প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক পিএলসি থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইনডিটেকস সফটওয়্যার লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

  • প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন