Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

ডিজিটাল নজরদারিতে জীবন: বেঙ্গল শিল্পালয়ে ‘অ্যালগো-রিদমিক-বডিজ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১৪: ০৫
ডিজিটাল নজরদারিতে জীবন: বেঙ্গল শিল্পালয়ে ‘অ্যালগো-রিদমিক-বডিজ

ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে চলছে ‘অ্যালগো-রিদমিক-বডিজ’ শীর্ষক এক ব্যতিক্রমী যৌথ শিল্প প্রদর্শনী। আটজন বহুমুখী শিল্পীর অংশগ্রহণে আয়োজিত এই প্রদর্শনীতে সমকালীন জীবনে ডিজিটাল প্রযুক্তি এবং অ্যালগরিদম ব্যবস্থার ক্রমবর্ধমান প্রভাব তুলে ধরা হয়েছে।

Advertisement

শর্মিলি রহমানের কিউরেশনে গত ১০ জুলাই প্রদর্শনীটি শুরু হয়। এতে অংশ নেওয়া শিল্পীরা হলেন—দীপ্তি দত্ত, ফাহিম হাসিন, জয়ন্তী রায়না, নাজনীন আহমেদ, রাজীব দত্ত, সাদিয়া মারিয়াম, সৌম্য সাহা এবং ওয়ালিদ সাদ্দাম।

Exhibition
Exhibition

ডিজিটাল নজরদারি, দৃশ্যমানতা, নিজস্ব কর্তৃত্ব এবং ডিজিটাল অবকাঠামোর পরিবেশগত প্রভাবের মতো বিষয়গুলোকে কেন্দ্র করে তৈরি করা এই প্রদর্শনী দর্শকদের ডেটা-চালিত আধুনিক বিশ্ব সম্পর্কে নতুন করে ভাবতে উৎসাহিত করছে। আয়োজকদের মতে, প্রদর্শনীটি বস্তুগোষ্ঠীর সঙ্গে মানিয়ে চলার পরিবর্তিত সম্পর্ক, দৃশ্যমানতা ও বিলুপ্তির লিঙ্গভিত্তিক রাজনীতি, ব্যক্তিগত ও পাবলিক জীবনের অস্পষ্ট সীমারেখা এবং অ্যালগরিদমিক পদ্ধতির পরিবেশগত পরিণতি বিশ্লেষণ করে।

অনিশ্চয়তা ও বাস্তব জীবনের জটিলতাকে আলিঙ্গন করে ‘অ্যালগো-রিদমিক-বডিজ’ মানবদেহকে একটি প্রতিরোধী সত্তা হিসেবে পুনঃসংজ্ঞায়িত করে—যা মানুষকে শ্রেণিবদ্ধ করা, অপ্টিমাইজ করা বা নিয়ন্ত্রণ করার জন্য তৈরি ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ায়। এখানে দৃশ্যশিল্প, আলোকচিত্র, স্থাপত্য, সংগীত এবং গবেষণার মতো বৈচিত্র্যময় ক্ষেত্রের প্র্যাক্টিশনাররা একত্রিত হয়েছেন গবেষণা, অংশগ্রহণ এবং সংলাপভিত্তিক আলোচনার মাধ্যমে।

Advertisement
Advertisement
Advertisement
Exhibition
Exhibition

প্রদর্শনীতে স্থান পাওয়া কাজগুলোতে হলোগ্রাফিক অ্যানিমেশন, ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), লাইভ স্ট্রিমিং এবং মাল্টিমিডিয়া ইনস্টলেশনের মতো বিভিন্ন আধুনিক মাধ্যম ব্যবহার করা হয়েছে। ডিজিটাল প্রযুক্তি কীভাবে মানুষের পরিচয়, আচরণ ও দৈনন্দিন অভিজ্ঞতাকে প্রভাবিত করে, এই শিল্পকর্মগুলোর মাধ্যমে সেই প্রশ্নই ছুড়ে দেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, আধুনিক জীবন এখন ক্রমশ এমন সব অ্যালগরিদম দ্বারা পরিচালিত হচ্ছে, যা মানুষের যোগাযোগ, তথ্যের ব্যবহার এবং অনলাইন উপস্থিতি নিয়ন্ত্রণ করে। ব্রাউজিং, লাইক, সাবস্ক্রাইব ও ফলো করার এই ডিজিটাল গোলকধাঁধায় সাধারণ মানুষ এখন কোডেড ডেটায় পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে, যা নজরদারি ও বাণিজ্যিকীকরণের শিকার হচ্ছে।

এই সমস্ত সংকটকে তুলে ধরে প্রদর্শনীতে শিল্পীরা তাদের কাজের মাধ্যমে নতুন এক বৈপরীত্য তৈরি করেছেন—যেখানে যান্ত্রিক গতির বিরুদ্ধে মানব শরীরের গতি থমকে দাঁড়ায়, অবিরাম স্ক্রলিং একসময় নিরর্থক মনে হয় এবং ব্যঙ্গ, রসবোধ বা অবাধ্যতার মাধ্যমে নিজের দৃশ্যমানতা প্রকাশ পায়।

ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড’ (ডব্লিউ ও ডব্লিউ) বাংলাদেশ ২০২৬ প্রোগ্রামের সহায়তায় আয়োজিত এই প্রদর্শনী শেষ হচ্ছে আজ (২৪ জুলাই)। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

বিষয়: গবেষণাধানমন্ডিপ্রদর্শনীবিজ্ঞপ্তি
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশন

  • ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

  • প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক পিএলসি থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইনডিটেকস সফটওয়্যার লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

  • প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন