Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

এনএসইউ শিক্ষার্থীদের জন্য ঢাকা ব্যাংকের বিশেষ কার্ড চালু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ২১: ৩২
এনএসইউ শিক্ষার্থীদের জন্য ঢাকা ব্যাংকের বিশেষ কার্ড চালু
‘ঢাকা ব্যাংক প্রেজেন্টস মার্ক্সেলেন্স ২০২৬’ ইন্টার-ইউনিভার্সিটি ডিজিটাল মার্কেটিং কেস কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে অতিথিরা

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থীদের জন্য ঢাকা ব্যাংক-নর্থ সাউথ ইউনিভার্সিটি কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড স্পার্ক প্রিপেইড কার্ড চালু করা হয়েছে। ‘ঢাকা ব্যাংক প্রেজেন্টস মার্ক্সেলেন্স ২০২৬’ ইন্টার-ইউনিভার্সিটি ডিজিটাল মার্কেটিং কেস কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে এ কার্ডের উদ্বোধন করা হয়।

Advertisement

তরুণ প্রজন্মের মেধা, উদ্ভাবনী চিন্তা ও পেশাগত দক্ষতা বিকাশের পাশাপাশি তাদের আর্থিকভাবে সচেতন ও আত্মবিশ্বাসী করে তুলতে ঢাকা ব্যাংক, এনএসইউ ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকা ব্যাংক।

এনএসইউর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের যোগ্য শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি এ কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা, ডিজিটাল সেবা ও দৈনন্দিন জীবনযাপনের বিভিন্ন ব্যয় নিরাপদ ও সহজভাবে পরিচালনা করতে পারবেন।

কার্ডটির মাধ্যমে দেশে ও বিদেশে ভ্রমণ, রেস্টুরেন্ট, শিক্ষা, ফ্যাশন ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে নানা সুবিধা পাওয়া যাবে। এছাড়া, অনলাইন স্ট্রিমিং, বিনোদন, ফুড ডেলিভারি ও রাইড শেয়ারিংয়ের মতো তরুণদের জনপ্রিয় সেবায় থাকছে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক সুবিধা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মোস্তাক আহমেদ, হেড অব রিটেইল বিজনেস এইচ এম মোস্তাফিজুর রহমান, এনএসইউ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজির আহমেদ ও এনএসইউর উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, মাস্টারকার্ডের লিড-মার্চেন্ট অ্যান্ড কমার্স জুবায়ের হোসাইন।

এছাড়া, দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ বলেন, “তরুণদের মেধা ও সম্ভাবনায় বিনিয়োগ করা এবং একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সেতুবন্ধন তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, “আজকের শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর, উচ্চাকাঙ্ক্ষী এবং তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিরাপদ ও সহজ পেমেন্ট সল্যুশন প্রত্যাশা করে। এই অংশীদারত্বের মাধ্যমে শিক্ষা, বিনোদন ও লাইফস্টাইল ব্যয়ে শিক্ষার্থীরা প্রয়োজনীয় সুবিধার পাশাপাশি আর্থিকভাবে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে।”

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী দল ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

বিষয়: ঢাকা ব্যাংক
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশন

  • ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

  • প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক পিএলসি থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইনডিটেকস সফটওয়্যার লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

  • প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন