Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

সংস্কার কর্মসূচিতে যুবসমাজের অংশগ্রহণ নিয়ে মতবিনিময় সংলাপ অনুষ্ঠিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৭: ১২
সংস্কার কর্মসূচিতে যুবসমাজের অংশগ্রহণ নিয়ে মতবিনিময় সংলাপ অনুষ্ঠিত
ডেইলি স্টার সেন্টারে আয়োজিত সংলাপে অতিথিরা।

গণতান্ত্রিক সংস্কার ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুবসমাজের অংশগ্রহণ জোরদারের অঙ্গীকার নিয়ে “মতবিনিময় সংলাপ” অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ঢাকার ডেইলি স্টার সেন্টারে এই সংলাপের আয়োজন করে ভয়েস ও দ্য বাংলাদেশ ডায়ালগ।

Advertisement

সংলাপে বাংলাদেশের তরুণদের আকাঙ্ক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণ ও প্রাতিষ্ঠানিক সংস্কারে তাদের অর্থবহ অংশগ্রহণের মধ্যে বিদ্যমান ব্যবধান তুলে ধরা হয়। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং পরবর্তী সময়ে গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের দাবির পরও নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের আনুষ্ঠানিক অংশগ্রহণের সুযোগ এখনও সীমিত। বিশেষ করে তরুণ নারী অ্যাক্টিভিস্টরা অনলাইন ও বাস্তব জীবনে হয়রানি, হুমকি ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হচ্ছেন।

Advertisement
Advertisement
Advertisement

আলোচনায় লেখক ও সাংবাদিক এহসান মাহমুদ বলেন, “তরুণদের স্বাধীনভাবে কথা বলার এবং অর্থবহভাবে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত না করে একটি গণতান্ত্রিক সমাজকে শক্তিশালী করা সম্ভব নয়। তরুণদের অভিজ্ঞতা ও মতামতকে দায়িত্বশীল ও ন্যায়সংগতভাবে তুলে ধরার পাশাপাশি তাদের কথা শোনা ও তা বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।”

মিডিয়া ব্যক্তিত্ব দীপ্তি চৌধুরী বলেন, “তরুণরা, বিশেষ করে তরুণ নারীরা, পরিবর্তনের দাবিতে সাহস ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন। তাদের অংশগ্রহণের জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করা জরুরি। রাজনৈতিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের কণ্ঠস্বরকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।”

ব্যবসায়ী ও অর্থনীতিবিদ আসলাম বেগ সায়েম বলেন, “রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ডের জন্য তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং একটি উন্নত বাংলাদেশ গড়তে শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠা করতে হবে।”

সমাপনী বক্তব্যে ভয়েসের নির্বাহী পরিচালক ও সংলাপের সঞ্চালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “তরুণদের অংশগ্রহণ শুধু পরামর্শ গ্রহণ বা প্রতীকী প্রতিনিধিত্বের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। এমন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রয়োজন, যার মাধ্যমে তরুণরা সিদ্ধান্ত গ্রহণে প্রভাব রাখতে, প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সংস্কার প্রক্রিয়ায় অর্থবহ ভূমিকা রাখতে পারে।”

ভয়েসের উপ-পরিচালক মুশাররাত মাহেরা মূল প্রবন্ধ উপস্থাপন করে বাংলাদেশে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ ও প্রাতিষ্ঠানিক সংস্কারে যুবসমাজের অংশগ্রহণের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

সংলাপে তরুণ প্রতিনিধি, রাজনৈতিক কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, অ্যাক্টিভিস্ট, গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদসহ বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন।

বিষয়: সংস্কারসংলাপ
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশন

  • ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

  • প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক পিএলসি থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইনডিটেকস সফটওয়্যার লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

  • প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন