পূবালী ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড পারস্পরিক সহযোগিতা জোরদার করা এবং গ্রাহকদের উন্নত ব্যাংকিং সুবিধা ও সেবা প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পূবালী ব্যাংক।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়জুর রহমান উপস্থিত ছিলেন।
এই কার্যক্রমের আওতায়, ইউনাইটেড হেলথকেয়ারের সকল চিকিৎসক ও কর্মী পূবালী ব্যাংক পিএলসি থেকে কমপ্লিমেন্টারি ক্রেডিট কার্ডসহ অন্যান্য ব্যাংকিং সুবিধা পাবেন।
অনুষ্ঠানে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেসের চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবু রায়হান আল বেরুনী, সহকারী মহাব্যবস্থাপক সুব্রত কুমার শুভ এবং কর্পোরেট অ্যাফেয়ার্স প্রধান তারেক সামি রহমান উপস্থিত ছিলেন।
পূবালী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক ও গুলশান কর্পোরেট শাখার প্রধান সুকান্ত চন্দ্র বণিক; উপ-মহাব্যবস্থাপক ও কার্ড বিজনেস ডিভিশনের প্রধান এন এম ফিরোজ কামাল; উপ-মহাব্যবস্থাপক ও গুলশান কর্পোরেট শাখার অ্যাডভান্স ইনচার্জ মো. আবু নাসার; সহকারী মহাব্যবস্থাপক ও কার্ড সেলস প্রধান মোসাব্বির হোসেন তালুকদার এবং সহকারী মহাব্যবস্থাপক ও কার্ড মার্কেটিং প্রধান মো. আসাদুল্লাহ খান।
এছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায়, পূবালী ব্যাংকের সকল কার্ডহোল্ডার ইউনাইটেড হেলথকেয়ারে প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল পরীক্ষার ক্ষেত্রে ২০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।