Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

আবারও ট্রিপল এ ও এসটি-১ ক্রেডিট রেটিং অর্জন করেছে প্রাইম ব্যাংক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ২১: ৩৬
আবারও ট্রিপল এ ও এসটি-১ ক্রেডিট রেটিং অর্জন করেছে প্রাইম ব্যাংক

আর্থিক সক্ষমতার স্বীকৃতি হিসেবে প্রাইম ব্যাংক পুনরায় দেশের সর্বোচ্চ দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ট্রিপল এ (AAA) এবং স্বল্পমেয়াদি ক্রেডিট রেটিং এসটি-১ (ST-1) অর্জন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের অন্যতম স্বীকৃত ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) এই রেটিং প্রদান করেছে।

Advertisement

টানা দ্বিতীয়বারের মতো এই রেটিং পাওয়ার পেছনে রয়েছে— প্রাইম ব্যাংকের শক্তিশালী আর্থিক অবস্থান, দৃঢ় মূলধন কাঠামো, উন্নত সম্পদমান, পর্যাপ্ত তারল্য, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং ধারাবাহিক ব্যবসায়িক কর্মদক্ষতা। ট্রিপল এ রেটিং ব্যাংকের দীর্ঘমেয়াদি আর্থিক দায়বদ্ধতা পূরণের ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী সক্ষমতার নির্দেশক, আর এসটি-১ রেটিং স্বল্পমেয়াদি আর্থিক দায় পরিশোধে সর্বোচ্চ মাত্রার নির্ভরযোগ্যতা ও নিশ্চয়তার প্রতিফলন।

রেটিং প্রদানের আগে সিআরএবি ব্যাংকটির আর্থিক ও পরিচালনাগত কার্যক্রম, করপোরেট সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো এবং সামগ্রিক ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে একটি বিস্তৃত মূল্যায়ন সম্পন্ন করে।

এ প্রসঙ্গে প্রাইম ব্যাংক পিএলসি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান বলেন, ‘‘টানা কয়েক বছর ধরে সর্বোচ্চ এই ক্রেডিট রেটিং প্রাপ্তি মূলত ব্যাংকের শক্তিশালী ভিত্তি, গ্রাহক ও অংশীজনদের আস্থা এবং আমাদের কর্মীদের নিরলস প্রচেষ্টারই প্রতিফলন। একটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রাইম ব্যাংক দীর্ঘদিন ধরে যে আর্থিক স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করে আসছে। সর্বোচ্চ এই রেটিং প্রাপ্তিকে আমরা টেকসই প্রবৃদ্ধি, বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি ভ্যালু তৈরির প্রতি আমাদের অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে বিবেচনা করি।”

Advertisement
Advertisement
Advertisement

ট্রিপল এ এবং এসটি-১ রেটিং প্রাপ্তি বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রাইম ব্যাংকের শক্তিশালী অবস্থান ও ধারাবাহিক সাফল্যকে আরও সুসংহত করেছে। একইসঙ্গে এটি ব্যাংকটির গ্রাহক, বিনিয়োগকারী ও অন্যান্য অংশীজনদের আস্থা আরও জোরদার করবে এবং পরিবর্তনশীল বাজার পরিস্থিতিতেও দীর্ঘমেয়াদে প্রভাব বিস্তারে ব্যাংকটির সক্ষমতার প্রমাণ বহন করে।

বিষয়: অর্থনীতিপ্রাইম ব্যাংকবিনিয়োগ
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশন

  • ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

  • প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক পিএলসি থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইনডিটেকস সফটওয়্যার লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

  • প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন