Advertisement Banner

মার্কেন্টাইল ব্যাংকে ‘টেকসই ও সবুজ অর্থায়ন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মার্কেন্টাইল ব্যাংকে ‘টেকসই ও সবুজ অর্থায়ন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি কর্মকর্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ‘টেকসই ও সবুজ অর্থায়ন’ বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট এই প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করে।

এই কর্মশালার মূল লক্ষ্য ছিল কর্মকর্তাদের জ্ঞান, ব্যবহারিক দক্ষতা এবং নিয়ন্ত্রণমূলক বিধিবিধান সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা। ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট ৩৯ জন কর্মকর্তা এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে সেশনগুলো পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মো. কামরুল হাসান ও মো. আবু রায়হান। এ ছাড়া মার্কেন্টাইল ব্যাংক পিএলসির কনসালট্যান্ট বাদরুদ্দুজা চৌধুরী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ ক্রেডিট অফিসার শাহ মো. সোহেল খুরশিদ, হেড অব ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এস. এম. সেলিম উদ্দীন।

সম্পর্কিত