এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রামের (টিএসসিএফপি) আওতায় টানা তৃতীয়বারের মতো স্বীকৃতি অর্জন করেছে ঢাকা ব্যাংক পিএলসি। চলতি বছর আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) জন্য ট্রেড ফাইন্যান্সে প্রবেশাধিকার সম্প্রসারণে অবদান রাখায় ‘লিডিং এসএমই ট্রেড ব্যাংক’ পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।
গত ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরে এডিবির ১২তম ‘টিএসসিএফপি অ্যাওয়ার্ড এন্ড পার্টনার্স ডিনার’ অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আখলাকুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন এডিবির টিএসসিএফ বিভাগের প্রধান স্টিভেন বেক এবং সাউথ এশিয়া ইউনিটের প্রধান নেহা নরোনহা।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকা ব্যাংক।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের ২০০ জনেরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আখলাকুর রহমান বলেন, “এই স্বীকৃতি ঢাকা ব্যাংকের জন্য গর্বের। ব্যবসা-বাণিজ্যের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশের টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখতে এডিবির মতো বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের অংশীদারত্ব আরও জোরদার করতে আমরা গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
এর আগে ২০২৪ সালে বাংলাদেশে ‘লিডিং পার্টনার ব্যাংক’ স্বীকৃতি ও ২০২৫ সালে ‘মোমেন্টাম অ্যাওয়ার্ড’ লাভ করে ঢাকা ব্যাংক।