Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

নটরডেম কলেজে প্যালিয়েটিভ কেয়ার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ২৫
নটরডেম কলেজে প্যালিয়েটিভ কেয়ার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নটরডেম কলেজ ক‍্যাম্পাসে ছাত্র ও শিক্ষকদের জন‍্য ‘প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন’ বা প্রশমন সেবা সচেতনতা বিষয়ক একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ‘প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ’ এবং ‘বাংলাদেশ নটরডেম এলামনাই অব নর্থ আমেরিকা’-এর যৌথ উদ্যোগে এবং কলেজ কর্তৃপক্ষের সার্বিক সহায়তায় ৩ ফেব্রুয়ারি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্যালিয়েটিভ কেয়ার বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমদ।

এ ছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া এবং আমেরিকার জন্স হপকিন্স স্কুল অব মেডিসিনের গবেষক ও বিশিষ্ট চিকিৎসক (নটরডেম কলেজের প্রাক্তন ছাত্র) ডা. মোহাম্মাদ নাকিবউদ্দীন।

স্বাগত বক্তব‍্যে ফাদার হেমন্ত পিউজ রোজারিও প‍্যালিয়েটিভ কেয়ার বিষয় সম্পর্কে আরও সচেতনতার আহ্বান জানান। অধ‍্যাপক ডা. নিজামউদ্দিন আহমদ তার বক্তব্যে ছাত্রদের কেন প‍্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে জানা প্রয়োজন, বিশ্বের অন‍্যান‍্য দেশে এই বিজ্ঞানের তুলনায় বাংলাদেশে এর অপ্রতুল অবস্থার কথা সুন্দরভাবে তুলে ধরেন।

Advertisement
Advertisement
Advertisement

অধ‍্যাপক ডা. সানজিদা শাহরিয়া তার বক্তব‍্যে চমৎকারভাবে প‍্যালিয়েটিভ কেয়ারে কমিউনিটির ভূমিকা কি হতে পারে, সে ব‍্যপারে গুরুত্ব আরোপ করেন, ছাত্রদের করনীয় কি হতে পারে–তা তুলে ধরেন।

ডা. নাকিবউদ্দীন জীবন থেকে নেয়া ঘটনা তুলে ধরে পরিবারে ও শিক্ষা প্রতিষ্ঠানে প‍্যালিয়েটিভ কেয়ার কিভাবে পরিচালিত হতে পারে এই বিষয়ে আলোকপাত করেন।

বক্তব‍্য পরবর্তী প্রশ্নোত্তর পর্বে ছাত্র-শিক্ষক এবং উপস্হিত অতিথিদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি অত‍্যন্ত প্রাণবন্ত হয়ে উঠেছিল। প‍্যালিয়েটিভ কেয়ার বা প্রশমন সেবা বিষয়টি সম্পর্কে আরও জানতে ছাত্রদের আগ্রহ ছিল চোখে পড়ার মত। ডা. নাকিব অনুষ্ঠানের সারসংক্ষেপ করতে এসে পরিবারে সহমর্মিতা এবং সমাজে হাত বাড়িয়ে দেবার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

নটরডেম কলেজ কর্তৃপক্ষের ছাত্রদের জন‍্য পরিচালিত ক্লাব কার্যক্রমে প‍্যালিয়েটিভ কেয়ার বিষয়টি অন্তর্ভুক্তি করতে সম্মত হওয়ায় অনুষ্ঠানটি যেন তাৎক্ষনিক পূর্ণতা পায়।

বিষয়: নটর ডেমঢাকা
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশন

  • ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

  • প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক পিএলসি থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইনডিটেকস সফটওয়্যার লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

  • প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন