Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কূটনৈতিক মিশনের জবাবদিহি চায় এইচআরএফবি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১৭: ২৭
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কূটনৈতিক মিশনের জবাবদিহি চায় এইচআরএফবি
হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের লোগো। ছবি: ফেসবুক পেজ

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর এবং এ বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক মিশনকে আগে অবহিত না করার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।

Advertisement

একই সঙ্গে, সংশ্লিষ্ট নাগরিকদের অধিকার সুরক্ষায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের ভূমিকার নিরপেক্ষ পর্যালোচনা ও জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।

বিবৃতিতে জানানো হয়, দ্য ডেইলি স্টার-এর ১৯ ও ২০ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ অক্টোবর সৌদি আরবের মক্কা অঞ্চলে নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার নামের দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের শ্রম উইং থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো ১৮ অক্টোবরের একটি চিঠি অনুযায়ী, তারা পৃথক অভিযোগে ২০২৩ সালের আগস্ট থেকে আটক ছিলেন।

বিবৃতিতে বলা হয়, ৩০ সেপ্টেম্বর জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের পাওয়া বন্দিদের তালিকায় ওই দুই নাগরিকের সাজার তথ্য উল্লেখ ছিল না। যদিও অন্য বন্দিদের ক্ষেত্রে সাজার বিবরণ দেওয়া হয়েছিল। সৌদি কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিকভাবে অবহিত করেনি বলেও ওই চিঠিতে উল্লেখ রয়েছে।

এইচআরএফবি প্রশ্ন তুলেছে, ৩০ সেপ্টেম্বর তালিকাটি পাওয়ার পর কনস্যুলেট এই দুই নাগরিকের বিষয়ে খোঁজখবর নিতে কী উদ্যোগ নিয়েছিল? ৩০ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ কনস্যুলেট কর্তৃপক্ষ এ ব্যাপারে তথ্য সংগ্রহসহ দুই বাংলাদেশি নাগরিকের অধিকার সুরক্ষায় স্বপ্রণোদিত কোনো উদ্যোগ নিয়েছিল কি না, না হলে কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না? তাদের বিরুদ্ধে কী রায় দেওয়া হয়েছিল এবং কী সাজা নির্ধারিত হয়েছিল, তা জানতে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কি না, এসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি জানায় এইচআরএফবি।

বিবৃতিতে আরও বলা হয়, এইচআরএফবি মনে করে, সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশি মিশনকে অবহিত না করার বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও তা দিয়ে কনস্যুলেটের নিজস্ব ভূমিকা ও দায়িত্বের প্রশ্নের নিষ্পত্তি হয় না। প্রতিবেদনে দুই নাগরিকের পরিবারের পক্ষ থেকে আইনি সহায়তা চেয়ে কনস্যুলেটে যোগাযোগ না করার কথা বলা হয়েছে। তবে এ তথ্যের ভিত্তিতে কনস্যুলেটের নিজস্ব উদ্যোগ ও দায়িত্বের প্রশ্ন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

সংগঠনটি জানায়, কনস্যুলেট সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় ‘নোট ভার্বাল’ পাঠিয়ে রায়ের কপি ও মামলার বিস্তারিত তথ্য চেয়েছে। বাংলাদেশ সরকারের কাছে কূটনৈতিক পর্যায়ে বিষয়টি উত্থাপন, সংশ্লিষ্ট দপ্তরগুলোর ভূমিকা পর্যালোচনা এবং সেই পর্যালোচনার ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে এইচআরএফবি। পাশাপাশি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই নাগরিকের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিষয়: সৌদি আরবপ্রবাসীবাংলাদেশিআদালতনাগরিক মৃত্যুদণ্ড
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশন

  • ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

  • প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক পিএলসি থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইনডিটেকস সফটওয়্যার লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

  • প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন