Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এআই ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৯: ৫২
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এআই ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে ‘এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি ইন ইন্ডাস্ট্রি: হোয়াই অ্যাডভান্সড স্কিলস ম্যাটার’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়।

বক্তারা বর্তমান ডিজিটাল হুমকি মোকাবিলায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নত কারিগরি দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন । তারা শিক্ষার্থীদের কেবল নির্দিষ্ট টুলস শেখার পরিবর্তে মৌলিক জ্ঞান অর্জনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

পরবর্তী প্রজন্মকে বাজার-সক্ষম হিসেবে গড়ে তুলতে বক্তারা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং’ এবং ‘সাইবার সিকিউরিটি’ বিষয়ে মাস্টার্স কোর্সের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

Advertisement
Advertisement
Advertisement

বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে একটি প্রশ্নোত্তর পর্ব হয়। যা সঞ্চালনা করেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি খাতের নেতারা। যার মধ্যে ছিলেন নোটোমেশনের প্রতিষ্ঠাতা ও সিইও ড. জুনাইদ কাজী, এসিআই এআই বিজনেসের পরিচালক ও সিওও মোহাম্মদ অলি আহাদ, গ্রামীণফোন লিমিটেডের ইনফরমেশন সিকিউরিটি প্রধান মো. শওকত আলী এবং সাইবার সিকিউরিটি পেশাদার মোহাম্মদ শাহাদাত হোসেন।

অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজা এবং সিএসই বিভাগের চেয়ারপারসন ড. মাহীন ইসলাম উপস্থিত ছিলেন।

বিষয়: কৃত্রিম বুদ্ধিমত্তাসাইবারইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিবিজ্ঞপ্তি
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশন

  • ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

  • প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক পিএলসি থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইনডিটেকস সফটওয়্যার লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

  • প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন