Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

গঠনমূলক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ২০: ২১
গঠনমূলক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সংবাদকর্মীরা। ছবি: ভয়েস

সঠিক, সমাধানমুখী ও প্রভাবশালী সংবাদ প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভয়েস (ভয়েস ফর ইন্টারঅ্যাক্টিভ চয়েস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট) এবং ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস) গত ২১ থেকে ২৩ আগস্ট মানিকগঞ্জে তিন দিনব্যাপী ‘গঠনমূলক সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ও সম্ভাবনাময় বিভিন্ন সংবাদমাধ্যম থেকে মোট ১৫ জন প্রতিনিধি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

Advertisement

প্রশিক্ষণ কর্মসূচিতে গঠনমূলক সাংবাদিকতার মূলনীতিগুলো ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। অংশগ্রহণকারীরা তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা, সমাধানমুখী প্রতিবেদন প্রস্তুত করা এবং সামাজিক চ্যালেঞ্জের কার্যকর সমাধান তুলে ধরার উপর আলোকপাত দিয়েছেন। এছাড়াও তারা বিভিন্ন মিডিয়ায় পাঠক ও দর্শকদের চাহিদা বুঝে লক্ষ্যভিত্তিক সংবাদ প্রস্তুতির গুরুত্ব সম্পর্কে শিখেছেন।

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে বাস্তব জীবনের চিত্র তুলে ধরার সাথে সাথে সমাধান এবং ইতিবাচক পরিবর্তনগুলি প্রকাশ করা উচিৎ। সঠিক মাধ্যম নির্বাচন করে সাংবাদিকরা তাদের প্রতিবেদনকে আরও প্রাসঙ্গিক ও প্রভাবশালী করে তুলতে পারবেন।”

Advertisement
Advertisement
Advertisement

আইএমএস-এর প্রোগ্রাম ম্যানেজার, শাখাওয়াত হোসাইন বলেন, “গঠনমূলক সাংবাদিকতার ধারণা নতুন নয়, কিন্তু বাংলাদেশে এখনও এর ব্যাপক চর্চা শুরু হয়নি। আমরা বিশ্বাস করি এই প্রশিক্ষণ সংবাদমাধ্যমগুলোকে এই পদ্ধতি আরও ভালোভাবে বুঝতে এবং গ্রহণ করতে সাহায্য করবে।”

ভয়েস একটি অধিকারভিত্তিক গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা যা বাংলাদেশে মানবাধিকার, তথ্যের অধিকার, অভিব্যক্তির স্বাধীনতা, ডিজিটাল অধিকার, মিডিয়া স্বাধীনতা এবং টেকসই উন্নয়ন প্রতিষ্ঠার জন্য কাজ করে। গবেষণা এবং নীতি অ্যাডভোকেসির মাধ্যমে সংস্থাটি জবাবদিহিতা বৃদ্ধি এবং সামাজিক পরিবর্তনে নিয়োজিত।

বিষয়: বিজ্ঞপ্তিগণমাধ্যমসংবাদমাধ্যমসংবাদকর্মীপ্রশিক্ষণ
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশন

  • ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

  • প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক পিএলসি থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইনডিটেকস সফটওয়্যার লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

  • প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন