চরচা ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৬’ ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার এই সম্মেলনে ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও গ্রাহক আস্থা রক্ষায় শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান বলেন, “ইসলামী ব্যাংকের মূল শক্তি হলো গ্রাহকদের আস্থা ও বিশ্বাস। এই আস্থা ধরে রাখতে ব্যাংকের প্রতিটি স্তরে সুশাসন, স্বচ্ছতা এবং সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।”
শুধুমাত্র ব্যবসায়িক প্রবৃদ্ধি একটি ব্যাংককে শক্তিশালী করার জন্য যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন একটি সুদৃঢ় ও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো বলে জানিয়েছেন ওমর ফারুক খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর মো. আলাউদ্দিন হোসেন, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ‘ডিপোজিট ও রিকভারি মান্থ-এপ্রিল ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি যশোর ও রাজশাহীতে দুটি টাউন হল মিটিং আয়োজন করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ব্যাংকের রিকভারি কার্যক্রমকে গতিশীল করা এবং গ্রাহক আস্থা বৃদ্ধি জোরদার করা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার মো. মনিতুর রহমান, চিফ ক্রেডিট অফিসার মো. রফিকুল ইসলাম, হেড অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস হেলাল আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।